বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

দিঘলিয়ায় ‘আলোর মিছিল’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ হোসেন দিঘলিয়া প্রতিনিধি:: খুলনার দিঘলিয়া উপজেলার বামনভাঙা বিলের প্রধান সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ১০০টি তালের চারা রোপণ করেছে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল। সংগঠনের ‘শেকড়ের টানে’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ শাহাজান, জিএম আকরাম, হাবিবুর রহমান ও দিদার মোল্যা। এছাড়া সংগঠনের সভাপতি শেখ তারেক, সদস্য শেখ ফিরোজ আহম্মেদ, সজল কুমার বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।
সংগঠন সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির জন্য তালের চারাগুলো উপহার দেন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কর্মরত এবং মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা শেখ আনিসুর রহমান।
বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে আলোর মিছিলের সভাপতি শেখ তারেক বলেন, পরিবেশ রক্ষায় আলোর মিছিলের বৃক্ষরোপণ কর্মসূচি ও বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে দিঘলিয়ার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews