বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার যেকোনো মূল্যে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে-প্রধানমন্ত্রী পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের মতামত নিলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে ঘরের ভিতর থেকে মা, ছেলে ও নানির গলিত লাশ উদ্ধার ঘোড়াঘাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচামরিচের দাম। মোংলার জয়মনিতে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করেছে কোস্টগার্ড বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

স্কুলের ভেতরে ৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা, খুনি অমিত গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ৩৪ বার ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হামলার পর গুরুতর আহত শিক্ষিকা সন্ধ্যাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা এক যুবক স্কুলে এসে শিক্ষিকাকে বাইরে ডেকে নেয়। পরে তার গলা চেপে ধরে মুখ, ঘাড়, বুক ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলা ঠেকাতে এগিয়ে এলে স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তাকেও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারী।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্কুলে প্রবেশের পর অভিযুক্ত যুবক প্রথমে ইশারায় শিক্ষিকাকে বাইরে আসতে বলে। এরপর মুহূর্তের মধ্যেই হামলা চালায়।

হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে ২১ বছর বয়সী অভিযুক্ত অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে শিক্ষিকা সন্ধ্যাকে উত্ত্যক্ত করছিল।

কয়েক দিন আগে সন্ধ্যার করা ইভটিজিংয়ের অভিযোগের পর অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও মনে প্রতিশোধের পরিকল্পনা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews