বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে পরপর একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইরানের মেহর সংবাদ সংস্থা আমিরাতের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, প্রায় ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি কোনো হামলার ফল, নাকি শিল্প দুর্ঘটনা-এ বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবির বিষয়ে আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মেহরের উদ্ধৃত নাসার তাপীয় চিত্র বিশ্লেষণের তথ্য অনুযায়ী, জেবেল আলি বন্দরের সংলগ্ন একটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর গুদামে আগুন লাগে।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর একটি আবাসিক এলাকার পাশ দিয়ে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

নিকটবর্তী আল ফুরজান এলাকার বাসিন্দারাও স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা একাধিক বিকট শব্দ শুনেছেন।

দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। এখানে বিশ্বের বৃহত্তম মনুষ্যসৃষ্ট বন্দর, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং পাম জেবেল আলি প্রকল্প অবস্থিত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews