
বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘অ্যালামনাই এসোসিয়েশন’ এর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ফলজ বৃক্ষের চারা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) সকাল ১১ টার দিকে ‘অ্যালামনাই এসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক সৈয়দ আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে উক্ত ফলজ বৃক্ষের চারা প্রদান করা হয়। এ সময় লক্ষণপুর ইউনিয়ন কেন্দ্রিক বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ১০০টি ফলজ বৃক্ষের চারা প্রদান করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন’ অ্যালামনাই এসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক সৈয়দ আক্তারুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক, মশিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সূযোগ্য অধ্যক্ষ শাহজাহান কবির, মইনুল ইসলাম ইসলাম, জসিম উদ্দিন, মাজেদুল ইসলাম সহ আরো অনেকে।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আক্তারুজ্জামান লিটন বলেন, অ্যালামনাই এসোসিয়েশন’ একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এর আগেও প্রতিষ্ঠানটি অসহায় গরিব মানুষের মাঝে সেমাই চিনি প্রদান, অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদান, ক্যান্সার রোগীদের জন্য অনুদান, গরিব দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও বই বিতরণ করেছে । এরই ধারাবাহিকতায় আজও বৃক্ষরোপণের মতো একটি মহৎ কাজ সম্পন্ন করা হলো।