বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :

আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র-আইআরজিসি

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের তৈরি নতুন কয়েকটি ক্ষেপণাস্ত্র উড্ডয়নকালে আকাশে থাকা অবস্থায়ই দিক ও গতিপথ পরিবর্তন করতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, উত্তরাঞ্চলীয় কাজভিন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহাবি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইরানের তৈরি নতুন প্রযুক্তির এসব ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট একটি জায়গায় উৎক্ষেপণ করার পর আগের মতো শুধু একমুখী লক্ষ্যবস্তুর দিকেই ছোটে না। উড্ডয়নরত অবস্থায় এগুলোর দিক ও গতিপথ পরিবর্তন করার আধুনিক প্রযুক্তি যুক্ত রয়েছে।

আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, আকাশে গতিপথ বদলাতে পারায় প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারবে এসব ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, প্রতিপক্ষের অবকাঠামো বা সামরিক সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি শত্রু শিবিরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ককে অকার্যকর করতেই আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews