রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত।

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:; বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, এবং সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সাত্তার মিলন বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক ভূমিকা, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের সুরক্ষায় তাঁর অবিচল সংগ্রাম ও নেতৃত্বের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”
বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সচেষ্ট রয়েছে।
আলোচনা সভা শেষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয় এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দল ও শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews