1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

দক্ষিণ গাজায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

ছবি: এএফপি।
আন্তর্জাতিক ডেস্ক:: অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকা পড়েছেন। তাদের কাছে একদিকে যেমন নেই বিশুদ্ধ পানি তেমনি নেই স্যানিটেশনের ব্যবস্থা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ এ তথ্য জানিয়েছেন।

তাছাড়া ইসরায়েলি হামলায় গাজায় শুক্রবার (১৪ জুন) অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ১০৩ জন।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে তিন ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা এরই মধ্যে জাতিসংঘে পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব কার্যকরের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে এখনো বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে হামাস উৎখাতে বদ্ধপরিকর। অন্যদিকে হামাসের দাবি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। ফলে জটিল হয়েছে পড়েছে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি।

এমন পরিস্থিতির মধ্যেই বাইডেন বলেছেন, গাজায় খুব শিগগির যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না তিনি। তবে তিনি এখনো আশা ছাড়েননি। -সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট