বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের আওতায় পাইকগাছায় ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিআরডিবি হলরুমে গত ২১ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার (২৩ জুন) সমাপ্ত হয়। প্রশিক্ষণে প্রকল্পভুক্ত ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন। তাদের আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মাছের খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাইকগাছার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী। তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নারীরা মৎস্য চাষে সফলতা অর্জন করতে পারবেন এবং পারিবারিক আয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন।

বক্তারা বলেন, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে মৎস্য চাষ একটি সম্ভাবনাময় খাত। স্বল্প পুঁজিতে লাভজনক এ খাতে নারীদের অংশগ্রহণ বাড়লে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews