1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

সোনাক্ষীকে ২ কোটির গাড়ি উপহার দিলেন নতুন স্বামী

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের পরপরই নতুন স্বামী জাহির ইকবালের কাছ থেকে বিলাসবহুল গাড়ি উপহার পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিলাসবহুল সেডান আই৭ এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি রুপি (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলোরই একটু ভালো মডেলগুলোর দাম ২.৫০ কোটি রুপি (এক্স-শোরুম)।

দাবাং অভিনেত্রী সোনাক্ষীকে তার সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনাক্ষী-জহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী জহির সেই মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

সোনাক্ষীর স্বামী জহির ইকবালও পেশায় একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জহির।

জহিরের বাবা ইকবার রতনসি একজন জুয়েলারি ব্যবসায়ী। অল্প বয়সে তিনি নাকি সালমান খানকে টাকাও ধার দিয়েছিলেন। সালমান আবার নাকি সে টাকা ফেরতও দেননি! পরবর্তী সময়ে ‘নোটবুক’ সিনেমার হাত ধরে জহির ইকবালকে বলিউডে আনেন সালমান খান। আর সালমানের পর্দার নায়িকা সোনাক্ষীর সঙ্গেই অবশেষে বাস্তব জীবনে জুটি বাঁধলেন জহির ইকবাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট