1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

পাইকগাছায় দূর্নীতির দায়ে অভিযুক্ত ইউপি সদস্য পুলকেশ রায়কে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য পুলকেশ রায়ের বিরুদ্ধে ৮ ইউপি মেম্বরের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান থেকে অব্যাহতি। উলেখ্য, লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস নৈতিক স্থলনের দায়ে অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হন। ঐ সময় প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় তিনি অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সরকারী পানির ট্যাংকি বিক্রি করেছেন। সরকারী রাস্তার ইট খুলে বিক্রি সহ বিভিন্ন প্রকল্পে ব্যবহার করে সরকারী অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অনিয়ম করেছেন। সেকারণে ইউনিয়ন পরিষদের ৮ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। যা বিভিন্ন গণমাধ্যে খবর প্রকাশিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গত ১১/০৭/২৪ তারিখে ইউনিয়ন পরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাপক আলোচনা অন্তে অভিযুক্ত পুলকেশ রায়কে প্যানেল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি সত্য বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট