1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

বটিয়াঘাটায় সরকারি সকল দপ্তরের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলার সরকারি- বেসরকারি সকল দপ্তরের কর্ম ক্ষেত্রের গতিশীলতা ও আইন-শৃংখলার পরিস্থিতির পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছে ছাত্র সমাজের সমন্বয়কবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। গতকাল রবিবার বেলা ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা , উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ , উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও ছাত্র সমাজের সমন্বয়ক বৃন্দদের সাথে এক মতবিনিময় সভা স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রাহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনা বাহিনীর অফিসার মেজর নাফিউর , উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি)আসাদুর রহমান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যথাক্রমে আলী আকবর অঙ্গন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সমন্বয়ক বিপুল শাহরীয়ার ,তানভীর আহমেদ, সুমন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক,সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, আসলাম হালদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চিরঞ্জীব রায়, শশাঙ্ক রায় প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট