বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার দেলুটীর দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী। নৌ-বাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত কাজে সহযোগিতা করা, জরুরী চিকিৎসা প্রদান, দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া, ত্রাণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে। এ সব মানবিক সহায়তার পাশাপাশি দুর্গত মানুষের মাঝে বস্ত্রবিতরণ ও খোলা আকাশের নীচে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিবার পরিজন নিয়ে থাকার জন্য তাবু স্থাপন করে দিচ্ছেন বাংলাদেশ নৌ-বাহিনী। নৌ বাহিনীর লেঃ কমান্ডার স্যারেন গোমেজ ও লেঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ অঞ্চল খুলনার নৌ বাহিনীর সহায়তাকারী টিম সোমবার দিনভর বিগরদানা, হরিণখোলা, দারুনমল্লিক ও কালিনগর সহ ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন স্থানে জরুরী চিকিৎসা প্রদান, ত্রাণ, স্বাস্থ্য উপকরণ ও বস্ত্র বিতরণ এবং তাবু স্থাপন কাজ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews