সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন দুর্জয়

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক দুর্জয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পেশাদার ক্রিকেট ছাড়ার পর দীর্ঘ সময় নাঈমুর রহমান দুর্জয় সংগঠকের ভূমিকায় ছিলেন । বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে, পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের।

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews