বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে নিহত ৬৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগির আঘাতের পর মারাত্মক বন্যা ও ভূমিধসে মঙ্গলবার ৬৩ জন নিহত এবং ৪০ জন নিখোঁজ রয়েছে। ইয়াগির আঘাতের পরপরই মারাত্মক বন্যাদুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার কর্মীরা সেখানে ছুটে যান।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে প্রায় ৭৫২ জন আহত হয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, ৩০ বছরের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা ইয়াগি সবচেয়ে শক্তিশালী টাইফুন। শনিবার ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) ইয়াগি স্থলভাগে আঘাত হানে। এতে সেতু ভেঙেছে, ভবনের ছাদ ছিন্নবিচ্ছিন্ন এবং কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশের উত্তরাঞ্চলের মানুষ এখন ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে। বেশ কয়েকটি সম্প্রদায় আংশিকভাবে পানির নিচে রয়েছে।

থাই নগুয়েন এবং ইয়েন বাই শহরের কিছু অংশে একতলা বাড়িগুলো মঙ্গলবার ভোররাতে প্রায় সম্পূর্ণভাবে ডুবে যায়। বাসিন্দারা সাহায্যের জন্য ছাদে অপেক্ষা করছেন।

হ্যানয়ের কাং হা বা কাই নদী হিসেবে পরিচিত রেড রিভারের (পলিবাহী,লালচে ঘোলাটে পানির প্রবাহ) তীরবর্তী এলাকার সম্প্রদায়গুলোও আংশিকভাবে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সেখানকার লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

নদীর কাছাকাছি বসবাসকারী ৫০ বছর বয়সী ফান থি তুয়েত বলেন, তিনি এর আগে কখনো এত বেশি পানি দেখেননি।

তিনি বলেন, ‘আমি সব হারিয়েছি, আমার সব শেষ হয়ে গেছে। আমাদের জীবন বাঁচাতে আমাকে উচ্চ ভূমিতে আসতে হয়েছিল। আমরা আমাদের সাথে কোনো আসবাবপত্র আনতে পারিনি। এখন সবকিছুই পানির নিচে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews