বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তথ্যের প্রবাহ একটি জরুরি বিষয়-খুলনার নবাগত জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটা সময়ে তথ্যের প্রবাহ সীমিত ছিল। তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয়। গণমাধ্যমের শক্তি বিশাল। শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করছি।
তিনি মঙ্গলবার দুপুরে তাঁর সম্মেলনকক্ষে খুলনার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, খুলনার বিভিন্ন সেক্টরের অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা থাকবে এবং সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে ডিসির দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর খুলনায় ৩৭তম ডিসি হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বিশ^বিদ্যালয়ে পড়াকালীন তিনি সাংবাদিকতাও করতেন। তাঁর জন্ম কুমিল্লা জেলায়। মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসন ও পিআইডি’র কর্মকর্তারাসহ প্রায় দেড়শত সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews