বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেনাপোলে এক কোটি ৭২ লাখ টাকার কোকেন ও হেরোইন উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: খুলনা-বেনাপোল কমিউটার এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল রেল স্টেশনে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন তল্লাশি করে এই হেরোইন ও কোকেনের চালান আটক উদ্ধার করেছে বিজিবি। কোকেন এবং হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

যশোর বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনা-বেনাপোল রুটে চালাচালরত কমিউটার এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশি অভিযান পরিচালনার সময় ট্রেনের ভেতর সন্দেহভাজন ১টি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকার ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং ১ কেজি ৬৯২ গ্রাম ওজনের হেরোইন ও কোকেন (মাদকদ্রব্য) উদ্ধার করতে সক্ষম হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত মাদকের চালান ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews