মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

গাজায় আবাসিক টাওয়ারে ইসরায়েলি হামলা: ৭২ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: উত্তর গাজার একটি আবাসিক টাওয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের টিম ওই এলাকায় পৌঁছাতে পারছে না। তাছাড়া এ ঘটনায় কয়েক ডজন আহত ও ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন।

অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। গত একদিনে লেবাননের অন্তত ১৪৫ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

সেন্ট্রাল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ আফিফকেও হত্যা করেছে ইসরায়েল।

যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৩ হাজার ৮৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪৫২ জন। আহত হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন। -সূত্র: আল-জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews