শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

সুন্দরবনে অসুস্থ পর্যটককে চিকিৎসা দিতে ছুটে গেল কোস্টগার্ডের মেডিকেল টিম

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মাঝরাতে সুন্দরবনের কটকায় অবস্থানরত একটি পর্যটকবাহী জাহাজে অসুস্থ হয়ে পড়া একজন যাত্রীকে চিকিৎসা সহায়তা করেছে কোস্টগার্ড

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখ একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে করে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে গমন করে। অতঃপর গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তার (স্বামী ডাঃ ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) এর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী হতে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সহ উক্ত পর্যটকবাহী জাহাজে গমন করে।

অতঃপর মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সকলে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ট্যুরিস্ট সিজনে সাধারনত এধরনের জাহাজগুলি সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহীন এলাকায় গমন করে থাকে। উক্ত এলাকাসমূহে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্গম এবং জরুরী চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত দুরুহ বিষয়। তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিলো এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews