শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে বনজীবীদের সমস্যা চিহ্নিত ও সমাধানে সুশীলনের লবি ও এ্যাডভোকেসি বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে সুশীলন আয়োজনে ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ম্যানগ্রোভ ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের লবি এন্ড এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর)  বেলা ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে সভায় সভাপতিত্ব করেন সুশীলনের নির্বাহী প্রধান ও উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামান। সভায় সিএমসি দাকোপ-কয়রা রেঞ্জের সহ-সভাপতি, কালাবগি ভিসিএফ সভাপতি, সিএমসির সদস্য, পিপলস ফোরামের সদস্য, সিপিজি এর সদস্য, ইউনিয়ন ওয়ার্ড মেম্বার, সাংবাদিক ও ভিসিএফ এর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিমাই চন্দ্র মন্ডল, ভবতোষ মন্ডল, সাংবাদিক মোঃ শিপন ভূইয়া, মোঃ মামুনুর রশিদ, সমিলা সরকার, জয় কুমার মন্ডল, নার্গিস বেগম, অসিত কুমার মন্ডল, ঝর্ণা সরকার, নিভাষ হালদার, লিফিকা মন্ডল প্রমুখ।
সভাটি পরিচালনা করেন সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শেখ মোঃ নুরুন নবী। সভায় সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সমস্যা সমাধান, সুন্দরবন সুরক্ষায় করনীয় ও বনজীবীদের সমস্যার কথা তুলে ধরেন ও এর সমাধানে একযোগে কাজ করার উপরে গুরুত্ব আরোপ করেন।
সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী সব থেকে অবহেলিত যাদের জন্য বর্তমান সাহায্য পর্যাপ্ত নয়। পরিবর্তনের ক্ষেত্রে সিএমসি কমিটি প্রাথমিক পর্যায়ে ভিসিএফকে শক্তিশালী করার প্রয়াস ব্যাক্ত করেন। বনজীবীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তৃাগন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews