শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

টেকনাফের শাহপরীতে ইয়াবাসহ ৭ মাদক পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মনির হোসেন::টেকনাফের শাহপরীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক সাবরাং সৈকত এলাকার সংলগ্ন সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে মায়ানমার হতে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট প্রবেশ করতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দিলেও বোটটি সংকেত অমান্য করে অতি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আভিযানিক দল বোটটি সাবরাং সংলগ্ন সমুদ্র এলাকা হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশী করে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews