1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

ডেস্ক:: ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি।

ডি-৮ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে আসে ফিলিস্তিন সংকট প্রসঙ্গ। তিনি বলেন, চলমান সংকট শুধু মুসলমানদের নয়, বরং একটি সর্বজনীন সমস্যা।

প্রধান উপদেষ্টা বলেন, এমন এক সময়ে সম্মেলন হচ্ছে, যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিমতীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এতে দ্বি-রাষ্ট্রিক সমাধানের ওপর জোর দেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশিরা গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনিরা হেলাফেলার যোগ্য নয়। প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এমন এক সময়ে এখানে সমবেত হয়েছি যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ১৪ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলছে। আমরা সব পক্ষ ও অংশীজনকে চলমান এই বর্বরতা বন্ধে সিদ্ধান্ত ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এ সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে, ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি ও সম্প্রীতিতে বসবাসের জন্য একটি ন্যায্য ও স্থায়ী সমাধানের পক্ষে অটল আছি।’

ফিলিস্তিন-ইসরায়েল সংকটে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্কতা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট