শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

সুন্দরবনে অসুস্থ পর্যটকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিকেল টিম

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের কটকায় অবস্থানরত একটি পর্যটকবাহী জাহাজের অসুস্থ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ২১ ডিসেম্বর শনিবার ভোরে সুন্দরবন ভ্রমনে আসা জাহাজের একজন পর্যটকের অসুস্থতার খবর পেয়ে ছুটে যায় কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিকেল টিম।

২১ ডিসেম্বর শনিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

তিনি বলেন, সূচনালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর শনিবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে সুন্দরবনের কটকায় অবস্থানকালে ‘এমভি জিলান’ নামক জাহাজে অবস্থানরত যাত্রী মোঃ আবু হানিফ রানা (৫৫) এর স্ট্রোক জনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ কোস্টগার্ডের নিকট চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী হতে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews