শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন খুলনার বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নির্জন প্রান্তিকা আবাসিক এলাকার আশরাফুল উলুম খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও দুস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে বিভাগীয় কমিশনার বলেন, এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। একাজে বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। নগরবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। সরকার যে শীতবস্ত্র দিচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে।

শীতবস্ত্র বিতরণে বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ফাতেমা আকতার মুনমুন অংশ নেন। এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় একশত জন এতিম ও দুস্থ-অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews