শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ২৯ ডিসেম্বর রবিবার গভীর রাতে আনঃ ৪ টায় সময় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে আটক করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশী করে ৫টি ককটেল, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ ৬ টি মোবাইল
ফোন উদ্ধার করা হয়। চিংড়ি পলাশ দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এবং তার নামে সোনাডাঙ্গাা থানায়
হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। সন্ত্রাসী পলাশকে আটক করার ফলে এলাকার জনগণ স্বস্তিপ্রকাশ করে এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিনিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের সোনাডাঙ্গা থানায় হস্তান্ত করা হয়।
উল্লেখ্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাদক ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews