শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ ১৪ জনকে আটক করল কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল খুলনার কয়রা উপজেলার আড়পাঙ্গাসিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ ১৪ জনকে আটক করেছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১ টায় কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি আভিযানিক দল কয়রার ঘরিলাল বাজার সংলগ্ন আড়পাঙ্গাসিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন আড়পাঙ্গাসিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ টি ড্রেজার (এমভি সরদার, এমভি মা বাবার দোয়া এবং ৩টি কাঠের তৈরী ড্রেজার) সহ ১৪ জন কে আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews