1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোলে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় পণ্য আটক

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডর গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ বিজিবি এ তথ্য জানান।

বিজিবি জানান, বুধবার বেনাপোল বিওপি, রঘুনাথপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একজন আসামীসহ ১৩ লাখ ১২ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ওষুধ ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট