শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় ভিডিপি দিবস- ২০২৫ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উদ্যোগে খুলনা রেঞ্জ ও জেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনব্যাপী ভিডিপি দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৫ জানুয়ারী) খুলনা রেঞ্জ ও জেলায় আনন্দ শোভাযাত্রা (র‌্যালি) এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ৯টায় বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোঃ হুমায়ূন কবীর, রেঞ্জ কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট নাহিদা আক্তার, খুলনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সার্কেল অ্যাডজুট্যান্ট, আজিজুল ইসলাম ও খুলনা জেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকা, দলনেতা দলনেত্রী এবং উল্লেখযোগ্য সংখ্যক ভিডিপি সদস্য সদস্যাদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা অফিস হতে টুটপাড়া কবরখানা মোড় হয়ে শহরের গ্লাসকোর মোড় প্রদক্ষিণ করে এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হয়।
ভিডিপি দিবস- উপলক্ষ্যে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। রক্তদান কর্মসূচীতে সার্বিক সহযোগিতার জন্য জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ডাক্তার ও নার্সের একটি
সমন্বিত টিম অংশ নেন। রক্তদান কর্মসূচী-এর মাধ্যমে বাহিনীর সদস্য সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেন, যা বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে সরবরাহ করা হয়। পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ জানিয়েছেন রক্তদান কর্মসূচীটির মাধ্যমে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাজে মানবিক সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা
সৃষ্টি করতে চায়। তিনি বলেন, “ভিডিপি দিবস শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের দিন। আজকের এই কর্মসূচীগুলি আমাদের বাহিনীর সদস্যদের দেশপ্রেম,মানবিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক।
ভিডিপি দিবসের এই কর্মসূচীগুলির মাধ্যমে আনসার ভিডিপি বাহিনী দেশের উন্নয়ন ও শান্তিও লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ থাকার বার্তা দিয়েছে এবং জনগণের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও একতা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews