শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও পিঠা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রূপসা বাইপাস রোড সংলগ্ন, লবণচরা থানাধীন স্থায়ী ক্যাম্পাসে বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরো সজাগ থাকার আহবান জানান। তিনি আরো বলেন,
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়টি অনন্য ভূমিকা পালন করছে। স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে এর নব দিগন্ত উন্মোচিত হলো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ড. মোঃ রেজাউল আলম, সদস্য মিসেস নাহিদ নেওয়াজী, মোঃ মিজানুর রহমান, সৈয়দ হাফিজুর রহমান, মোঃ আজিজুল হক, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ রউফ বিশ্বাস, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম-উল-হোসেন, প্রক্টর মোঃ আছাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, প্রকল্প পরিচালক মোঃ রেজাউল আলম, ডেপুটি রেজিস্ট্রার মরিয়ম আকতার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল মোমিন নোমানী।
পরে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে পিঠা উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews