শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে সুশীলনের উদ্যোগ পিপলস ফোরামের বনজীবি সদস্যদের সাথে সমন্বয় সভা

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ ও কয়রা পিপলস ফোরামের বনজীবি সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন আয়োজনে ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ম্যানগ্রোভ ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের আওতায় সোমবার বেলা ১১ টায় নলিয়ানে পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তার কায্যালয়ের মাঠ প্রাঙ্গনে দাকোপ ও কয়রা পিপলস ফোরামের সভাপতি মোল্ল্যা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং ট্রেজায়ার নির্বাহী কমিটির সহ-ব্যবস্থাপক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্ততা করেন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জ সহকারী বনসংরক্ষক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন পশ্চিম বনবিভাগের নলিয়ান স্টেশন কর্মকর্তা শমসের আলী, কালাবগি স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, রেঞ্জ সহযোগী কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রকপ্লের পিসি শেখ মোঃ নুরুন নবী (প্রিস), ভূমি টেকনিশিয়ান মোঃ জাবেদ হোসেন। অন্যান্যের বক্তৃতা করেন সুশীলনের উপজেলা ম্যানেজার রওশান আরা, পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, বনজীবি আরশাফ হোসেন, মোঃ সবুর হোসেন, পরিবারের নারী সদস্য রুন্ধা বিশ^াস, রেবেকা সুলতানা প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বরেল, আপনারা যারা প্রকৃত বনজীবি ও বনের উপর নির্ভরশীল তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। অবশই আমারা বন বিভাগের উদ্ধর্তন কর্মকর্তার সাথে কথা বলে সম্যসার সমাধান করবো। আপনাদের ভূমি অধিকার ও পরিবারের সদস্যদের মধ্যে নারী একটা বড় ভুমিকা রাখে পরিবারের পুরুষ সদস্য আয় উপার্জন করতে বনে থাকে, সেক্ষেত্রে পরিবারের সিদ্ধান্ত নিতে নারীর ভুমিকা রয়েছে তেমনি সংগঠনে নারীর ভুমিকা রয়েছে। তিনি আরো বলেন, প্রকৃত বনজীবীদের চিহ্নিত করা অত্যান্ত গুরুত্বপূর্ণ কাজ যা সুশীলন করছেন এ জন্য সুশীলনকে ধন্যবাদ জানান। সুন্দরবন আমাদের মায়ের মতন, তিনি কয়েকটি কাজ বনজীবিদের করতে নিষেধ করেছেন, বিষ দিয়ে মাছ সংগ্রহ না করা, অবাধে বন্যপ্রাণী শিকার না করা, অবাধে গাছ না কাটা। যত্রতত্র প্লাস্টিক বর্জ না ফেলা। এ ছাড়া যে কোন ধরনের সহায়তা যাতে প্রকৃত অসহায় বনজীবিরা পায় তা নিশ্চিত করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews