শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

যশোর সীমান্তে দুই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে দুই কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল,শাড়ী, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার

ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্টজাল, জিরা, সিগারেট,বিভিন্ন প্রকারের চকলেট, সিএনজি গাড়ি, বিভিন্ন প্রকার ঔষধ, এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর বিজিবি এ তথ্য জানান।

বিজিবি জানান, বিজিবি‘র টহলদল সোমবার বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপিসহ আরো কয়েকটি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই কোটি ৭ লাখ ৪২ হাজার ৫২৫ টাকা মূল্যের এ সমস্ত ভারতীয় মালামাল আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews