শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রথমবারের মতো খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলার মাধ্যমে দেশকে বিশে^র দরবারে তুলে ধরা সম্ভব। আমাদের দেশে নারীদের ক্রিকেট খেলা দেরিতে শুরু হলেও তা উন্নতি হয়েছে দ্রুত সময়ে। তারা দেশের জন্য পুরুষ ক্রিকেটারদের ন্যায় অনেক সুনাম নিয়ে এসেছে। মেয়েদের অনেক বাঁধা বিপত্ত আছে কিন্তু তাদের দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে যারা জাতীয় টিমে আছে তাদের অনুসরণ করতে হবে। খেলাধুলায় জয়পরাজয় থাকবেই, তবে তাদের মনবল ধরে রাখতে হবে। ক্রীড়ামোদীরা হয় মানসিকভাবে দৃঢ়, শক্তিশালী ও উদার। শিশু-কিশোরদের খেলার মাঠে ফেরাতে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। যারা অগ্রজ খেলোয়াড় তাদের সর্বদা অনুজ খেলোয়াড়দের সম্পর্কে পরার্মশ দেওয়ার আহবান জানান প্রধান অতিথি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোঃ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ, রংপুর বিভাগের এবং বেলা দুইটায় রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের মোকাবেলা করেছে। উদ্বোধনী খেলায় খুলনা বিভাগ জয় অর্জন করে। আগামী ২৯ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews