শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

মোংলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: মোংলায় “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২২ মে বৃহস্পতিবার বেলা ১২ টায মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশে ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথভাবে এ বিতর্কের আয়োজন করা হয়।

পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে বিতর্ক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু। সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম। বিচারকরে দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম ও প্রভাষক রূপা দাস। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাদশ মানবিক এবং একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীরা। যুক্তিতর্কে এগিয়ে থেকে বিজয়ী হয় একাদশ শ্রেণী বিজ্ঞান শাখার দল, তবে সেরা বক্তার স্বীকৃতি পান একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অথৈ মিস্ত্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী ও অতিথিবৃন্দ। এই আয়োজন বরগুনার শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews