শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

রোববার সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: সব রাজনৈতিক দলের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওইদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টি এ বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, আমাকে একজন উপদেষ্টা কল দিয়েছিলেন। বলেছেন আগামীকাল (রোববার) সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারব কি না। বিকেল ৫টা থেকে বৈঠক হতে পারে বলে জানান মঞ্জু।

এদিকে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews