শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: খুলনার দাকোপে ২০২৪-২০২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, পানখালি ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, প্রকল্প ব্যবস্থাপক আলমাস হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার ১২ জন সুফলভোগী জেলে পরিবারের মাঝে এ বকনা বাছুর বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews