শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাকোপ থানা ও চালনা পৌরসভা এবং অঙ্গ সংগঠনের একাংশের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও বহূদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় দাকোপ থানা বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ চত্বরে উপজেলা যুব দলের আহবায়ক অমল গোলদারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাবেক দলের যুগ্ম আহবায়ক এসএম শামীম হোসেন এর পরিচালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন চালনা পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম ফয়সাল হোসেন, চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমরান হোসেন পলাশ, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য ও সাবেক চালনা পৌর প্যানেল মেয়র আব্দুল বারিক শেখ, চালনা পৌরসভা বিএনপির এসএস হুমায়ুন কবির, দাকোপ থানা মহিলা দলের আহবায়িকা কৌশল্যা রায়, সদস্য সচিব মঞ্জিলা পারভিন, বানিশান্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন খান, দাকোপ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য গাজী ফয়সাল আলম, দাকোপ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শাহাবুদ্দিন গাজী, পৌর কৃষক দলের সাবেক আহবায়ক মুনসুর মীর, বাজুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু। উপস্থিত ছিলেন আফজাল সানা, সাজ্জাদ হোসেন, সাত্তার হোসেন, হযরত আলী, সঞ্জয় সাহা, সুদেব মন্ডল, নজরুল শেখ, মোয়াজ্জেম শেখ, সুব্রত রায়, সোহেল কাজী, প্রকাশ বাবু, আবুল কালাম, মীজান, আল আমীন, রায়হান, আকবর, সেলিম শেখ, মিনারুল সহ সকল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ। শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে সকাল ৮ টায় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, ৯ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ১০ টায় শোক র‌্যালী, ১১ টায় আলোচনা সভা, জোহর বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানী ও দোয়া মাহফিল সহ তবারক বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews