শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় অধ্যয়ন গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: যীশুখ্রিস্টের পুনরুখান পুনর্মিলনী (ইস্টার সানডে) উপলক্ষে “পুনরুত্থিত যীশুখ্রিস্ট সর্বত্র বিরাজমান” এই প্রতিপাদ্যে অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র-খুলনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ মে শুক্রবার সকালে নগরীর বি.এম.এ. মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রেভারেন্ড ফাদার লরেন্স ভালোতি এস. এক্স. সুপিরিয়র, জেভেরিয়ান ফাদারস।
সংগঠনের সহকারী পরিচালক ও সহ-সভাপতি রেভারেন্ড ফাদার লরেন্স বাবলু সরকার এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, সোনাডাঙ্গা সবুজবাগ জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোঃ নাছরুল্লাহ, আযম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল।
এ সময় স্ব স্ব ধর্মের আলোচকগণ আলোকে সৃষ্টি কুলের সেবার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য প্রতিটি জীবের প্রতি দয়া, মানবতা, মহানুভবতার দৃষ্টান্তমূলক তথ্য-উপাত্ত নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তম দাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews