শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনা পিআইডি’র আয়োজনে তারুণ্যের অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শুক্রবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ভবিষ্যত বাংলাদেশের উন্নয়নে তারুণ্যশক্তির গুরুত্ব অনেক। জুলাই এর গণঅভ্যূত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশের সৃষ্টি। নতুন বাংলাদেশ তৈরিতে এই তরুণদের মেধাশক্তি কাজে লাগাতে হবে। এলক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তরুণরা বাংলাদেশকে কেমন দেখতে চায় এ লক্ষ্যে কাজ করার জন্য তরুণদের কাছেই পৌঁছাতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুণদের অধিক পরিমাণে সম্পৃক্ত করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এ সভার আয়োজন করে।
সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরা, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা-সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মচারীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews