শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

শার্শা সীমান্তে দুটি বিদেশী পিস্তল ও দুটি ম্যাগাজিন সহ দুই ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০ টার দিকে একটি অভিযান চালিয়ে ২টি নাইন এম এম বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন সহ দুইজনকে অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

আটকরা হলো-যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মোঃ আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচ ভুলোট গ্রামের ইসাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইসাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স। আসামি ইসাহাক ও মজিদের নামে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালান এবং তাদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ অধিনায়ক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews