বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় বন্ধ থাকা অ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের ঈদ বকশিস প্রদান, সব বকেয়া পরিশোধের আশ্বাস

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
oppo_2

মোঃ জাহিদুল ইসলাম :: এক যুগ ধরে বন্ধ অবস্থায় থাকা খুলনার বেসরকারি অ্যাজাক্স জুট মিলের শ্রমিক-কর্মচারীদের মাঝে কুরবানীর ঈদ উপলক্ষে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে জনপ্রতি নগদ ২,০০০ টাকা করে প্রদান করা হয়। প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ও এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোমবার বেলা ১১টায় মিল প্রাঙ্গণে এই বকশিস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান তালুকদার বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের আমলে নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় সাত বছর কারাবন্দি থাকায় মিল পরিচালনা করতে পারেন নি তিনি। ফলে শ্রমিকদের পাওনা পরিশোধ সম্ভব হয়নি। তবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই মিলের কর্মকর্তা কর্মচারীদের সকল বকেয়া টাকা পরিশোধ সম্পন্ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তর ইন্সপেক্টর মিরাজ সওদাগর, পরিতোষ কুমার বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও খানজাহান আলী থানার বিএনপি’র নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মোট ৬৩০ জন শ্রমিক-কর্মচারীরা বকশিস পাওয়ায় শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শ্রমিকরা জানান, দীর্ঘদিন পরে এমন সহানুভূতিশীল পদক্ষেপে তারা কৃতজ্ঞ এবং আশাবাদী। মিলটি পুনরায় চালু হবে এবং তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হবে এই প্রত্যাশায় মিলটি দ্রুত চালুর পদক্ষেপ গ্রহণের জন্য মালিক পক্ষের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews