শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পৌরসভার ২০২৫-২০২৬ বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার বিকাল চারটার সময় এ বাজেট ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. কাজী নাজিব হাসান বেনাপোল পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮৭ টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

এ বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৪ টাকা, রাজস্ব ব্যয় ৮ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ৬৫ লাখ ৫৫ হাজার ৯৬৪ টাকা ধরা হয়েছে।

এছাড়া উন্নয়নখাতে (বিভিন্ন প্রকল্পসহ এডিপিখাতে) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ১৫৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৯০৪ টাকা, উন্নয়ন ব্যয় ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৪ টাকা এবং সমাপনী স্থিতি ১০ লাখ টাকা টাকা ধরা হয়েছে।

পৌরবাসীর ওপর অতিরিক্ত কোন কর আরোপ করা হয়নি বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews