শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার।

মৃতরা হলেন-বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর মরদেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বেনাপোলের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিয়তের ঘটনায় পরিবারের চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতের সন্তানেরা বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করে জানায়,পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করে। অথবা কেউ তাদের হত্যা করে স্ত্রীকে মাঠে এবং স্বামীকে গাছে ঝুলিয়ে রাখতে পারে।নিহতের পরিবারের লোকজন বলছেন ভিন্ন কথা। তারা ধারনা গভীর রাতে কে বা কারা রেহেনাকে হত্যা করে মাঠে ফেলে রাখে এবং মনিরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। যাতে বোঝানো যায় স্বামী তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত অফিসার রাশেদুল ইসলাম বলেন ,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ২টি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হবে।এ দম্পতি মরার সঠিক কোন তথ্য এখন ও উদঘাটন করা যায়নি। তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews