বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

জুলাইয়ের মধ্যে সনদ তৈরির আশা আলী রীয়াজের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ডেস্ক:: জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। একইসাথে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এসব কথা বলেন তিনি।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ২য় পর্যায়ে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। সভার শুরুতে আলী রীয়াজ বলেন, সব বিষয় একমত না হলেও জাতির স্বার্থে ছাড় দেবেন।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- সংবিধানে ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া। এ ইস্যুগুলোতে যে দ্বিমত রয়েছে, সেসব বিষয়ে ঐক্যমত্যের ওপর গুরুত্বারোপ করা হবে এবারের আলোচনায়।

১৭, ১৮ ও ১৯ জুন পর্যায়ক্রমে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে চলবে এই বৈঠক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews