শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বেনাপোল সীমান্তে ২২৫ কেজি ক্যালসিয়াম কার্বোনেটসহ বিপুল পরিমাণ ভারতীয় পন্য জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২২৫ কেজি ক্যালসিয়াম কার্বোনেটসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি বিজিবি।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক সীমান্তের পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews