বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের অভিযান

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আজও (রবিবার) নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রূপসা স্ট্র্যান্ড রোডস্থ ৪৮/১, শেরে বাংলা রোডস্থ ১৪, বিকে পশ্চিমপাড়া রোডস্থ ২/৫, নিরালা আবাসিক এলাকার ২৭৭, রায়পাড়া মেইন রোডস্থ ২২ এবং বাগামারা মেইন রোডস্থ ১৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসি’র ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান টিটো, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।
খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews