বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনায় অলিম্পিক ডে পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিানিধি:: সমাবেশ, উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবার খুলনায় অলিম্পিক ডে-২০২৫ পালিত হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এ অলিম্পিক-ডে পালনের মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গণে গতিশীলতা আসবে। আমাদের দ্রুত গতিতে চলতে হবে, যাতে খুলনার ক্রীড়াঙ্গণ আরো সচল হয়। তিনি বলেন, সুস্থ থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান খুলনায় আয়োজন করা দরকার। খুলনা বিভাগ ক্রীড়ামুখর হবে ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে এবং মাদক থেকে দূরে থাকবে। তরুণদের সৃষ্টিশীল ও মননশীল করে গড়ে তুলতে হলে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা আবশ্যক।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ক্রীড়া সংস্থার সদস্য ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য আসিক হোসেন রিংকু, ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পারভীন সুলতানা লাভলি, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে অলিম্পিক ডে উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews