শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় ওজোপাডিকোর লাইনম্যান সহকারীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: চলমান নিয়োগ সংশোধন, লাইন সাহায্যকারীদের চাকরি স্থায়ীকরণ, বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা,বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরি ও মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা সহ ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোতে কর্মরত লাইনম্যান সহকারীরা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর আওতাধীন ২১ জেলায় কর্মরত লাইনম্যান সহকারী (গ্যাটিস) সদস্যদের ৪ দফা দাবি আদায়ে এ মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ৪ দফা দাবিতে ওজোপাডিকোর আওতাধীন বিভিন্ন জেলা সমূহ থেকে আগত লাইনম্যানরা ওজোপাডিকোর সামনে সকাল থেকে বিক্ষোভ করে।
এ সময় বিভিন্ন জেলা থেকে আগত লাইনম্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা সার্কেল অফিসের মোঃ ফিরোজ হাওলাদার, সাতক্ষিরা, যশোর সার্কেলের বাবু, যশোর সার্কেল অফিসের মোঃ আলমগীর হোসেন, কুষ্টিয়া সার্কেল অফিসের মোঃ ফিরোজ শেখ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সার্কেলের তারেক হোসেন, ঝিনাইদহ, কুষ্টিয়া সার্কেলের শাহীন আলম, ফরিদপুর সার্কেল অফিসের মাজেদুল হক, ভোলা, বরিশাল সার্কেলের আবুল হোসেন, ঝিনাইদহ, কুষ্টিয়া সার্কেলের ইমামুল ইসলাম রকি, খুলনা সার্কেল অফিসের শরিফ হোসেন সহ আরো অনেকে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews