1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজম্ব প্রতিনিধি:: বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির চতুর্থ কোয়ার্টারের সভা বুধবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল-এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এটি আমাদের কোমলমতি সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এ থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অভিভাবকদের উচিত বেশি করে সন্তানদের সময় দেওয়া, শিশুরা যেন ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা, ভালো ভালো বই উপহার দেওয়াসহ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পজেটিভ ধারণা দেওয়া। তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করতে হবে। উঠান বৈঠকে বাল্যবিবাহের সমস্যা ও আইনগত দিকসমূহ তুলে ধরতে হবে। এমনকি ছোট ছোট ভিডিওর মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। অভিভাবকদের মানসিক চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে, যেন তাদের সন্তানেরা পড়াশুনা শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারে। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, খুলনা জেলার পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা প্রশাসকদের বাল্যবিবাহ রোধ করার বিষয়ে প্রচার জোরদার করতে হবে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট