শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এ্যাডরা বাংলাদেশ, জেজেএস, সুশীলনসহ বিভিন্ন এনজিও এর সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় এ লক্ষে একটি র‌্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ্যাডরা বাংলাদেশ উপজেলা ম্যানেজার পল বাড়ৈ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, উপজেলা রিসোর্স ইন্সপেক্টর মসলেম উদ্দিন, জেজেএস উপজেলা ম্যানেজার সোয়েব হোসেন, সুশীলনের উপজেলা ম্যানেজার রওশান আরা। উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি, স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews