শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে
Oplus_0

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, নবাগত ওসি রিয়াদ মাহমুদ, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও প্রভাষক লুৎফা ইসলাম। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, পীযুষ কান্তি মন্ডল, শেখ খোরশেদুজ্জামান, সুকুমার কবিরাজ ও সিএ আব্দুল বারী। সভায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, জলাবদ্ধতা নিরসনে শংকরদানা সহ সকল সরকারি খালের অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ, এইচএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সব ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করা, কিশোর অপরাধীদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, কুকুরের উপদ্রব, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ভোগান্তি ছাড়াই মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, চোরাই ও রোগাক্রান্ত পশু জবাই বন্ধ এবং মানসম্মত মাংস বিক্রয় নিশ্চিত করা, বাল্যবিবাহ ও মাদকের ব্যবহার বন্ধ করা, কাটাখালী বাজার সহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। পরে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews