শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

শার্শার গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরী কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার জন্য উপজেলার ১১ টি ইউনিয়নে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জরুরী কর্মী সভা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পরামর্শে শার্শা উপজেলা বিএনপি এই কর্মসুচি ঘোষণা করে।

ঘোষিত কর্মসুচি অনুযায়ী আজ বিকালে গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জরুরী কর্মী সভা। গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে গোগা কলেজ মাঠের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক এ্যাড.মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিশ্বাস,, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবারক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমূখ। কর্মী সভায় গোগা ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আজ ৫ জুলাই বিকালে কায়বা ইউনিয়ন বিএনপির জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত কর্মী সমাবেশে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews